লাইফস্টাইল

বৃষ্টির দিনে ঝরঝরে ভুনা খিচুড়ি

লাইফস্টাইল ডেস্ক : বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আনন্দ সবাই উপভোগ করে থাকেন। আর তাইতো বৃষ্টির ঝুমঝুম শব্দে কানে আসলেই খিচুড়ির স্বাদ মনে পড়ে যায় অনেকেরই।

বৃষ্টিতে ভুনা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, মাংস ভুনা আর চাটনি হলেই মন ও পেট দু’টোই ভরে যায়। প্রচণ্ড গরমের দাবদাহে পুড়ে এখন বৃষ্টিতে ভিজছে সবাই।

এখনই মোক্ষম সময় খিচুড়ি খাওয়ার। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক ভুনা খিচুড়ি তৈরির রেসিপি-

উপকরণ :
১. মুগ ডাল ২৫০ গ্রাম
২. সুগন্ধি চাল ৭৫০ গ্রাম
৩. কয়েকটি পেঁয়াজ কুঁচি
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ
৭. হলুদের গুঁড়ো এক চা চামচ
৮. এলাচ কয়েকটি
৯. দারুচিনি কয়েক পিস
১০. কাঁচা মরিচ কুঁচি
১১. লবণ
১২. তেল আধা কাপ
১৩. পানি পরিমাণমতো

পদ্ধতি :

প্রথমে মুগ ডাল সামান্য ভেজে পানিতে ধুয়ে নিন। এরপর চাল ও মুগের ডাল একসঙ্গে মিশিয়ে নিন।
চাল ও ডাল ভালো করে মিশিয়ে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে নিন।

একটি বড় প্যানে তেল গরম করে তাতে এলাচ ও দারুচিনি ভেজে নিন। এবার পেঁয়াজ কুঁচি ও কাঁচা মরিচ দিন। তারপর আদা, রসুন, মরিচের গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। এ সময় এক চা চামচ লবণ দিয়ে দিন।

সব মশলা ভালো করে ভেজে নিতে হবে। তারপর চাল-ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে দিন। এই সময়ে শেষবারের মতে লবণ দেখুন। লাগলে আরো লবণ দিন।

এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন, যদি সব পানি শুকিয়ে যায়, তাহলে একবার নেড়েচেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। বৃষ্টির দিনে পরিবারসহ উপভোগ করুন ঝরঝরে খিচুড়ি ভুনা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা