লাইফস্টাইল

রোমান্টিক হোন

লাইফস্টাইল ডেস্ক: প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তার মুখের কথা আর হাতের স্পর্শ পেলে মুহূর্তেই মন ভালো হয়ে যায়। প্রিয় মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে প্রতিনিয়ত ছটফট করতে থাকে মন।

তখনই মনের অলিগলি থেকে বের হয়ে আসে রোমান্টিকতা। এই রোমান্টিকতারও রয়েছে কিছু কায়দা-কানুন। এসব নিয়েই আজকের আয়োজন-

প্রশংসা করুন

প্রশংসা পেতে কে না ভালোবাসে? নিজের সম্পর্কে ভালো কিছু শুনলে মন আপনাআপনিই ভালো হয়ে যায়। আর মেয়েরা কারও মুখ থেকে নিজের প্রশংসা শুনলে অনেক খুশি হয়।উল্টোদিকে, ছেলেদের আকৃষ্ট করার জন্য মেয়েরাও এ কৌশল নিতে পারে। ফেসবুকে যোগাযোগের ক্ষেত্রে ভালোবাসার মানুষটিকে সুন্দর সুন্দর নামেও ডাকতে পারেন।

যত্ন নিন

যত্নবান ছেলেদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয়। তাই পছন্দের মানুষের যত্ন নিতে হবে। মেয়েদের সঙ্গে এমনভাবে কথা বলুন যাতে, মুহূর্তের মধ্যেই তার পছন্দের মানুষ হতে পারেন। একটু যত্ন নিলেই মেয়েরা আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে। একই সঙ্গে যেকোনো কাজ করার আগে তার মতামত নিন। এতে ভালোবাসা বাড়বে এবং মেয়েটি আপনার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করবে।

রসিকতা করুন

মেয়েরা রসিকতা পছন্দ করে। তাই মেয়েদের সঙ্গে রসিকতা করে কথা বলুন। তবে অতিরিক্ত রসিকতা কখনো কখনো সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। কেননা এতে মেয়েটির কাছে আপনি হাসির পাত্র হবেন। তাই মেয়েদের সঙ্গে সহনীয় মাত্রায় রসিকতা করুন।

সময় নিন

প্রিয় মানুষটির কাছে বিদায় নেওয়ার সময় অনেকের ‘ধন্যবাদ’ অথবা ‘কথা বলে ভালো লাগলো’ এমন কথা বলার অভ্যাস রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই ধন্যবাদ জানানোর সঙ্গে সঙ্গেই প্রিয় মানুষের সঙ্গত্যাগ করেন।

এতে ওই মানুষটির প্রতি আপনার ভালো লাগা বা আকর্ষণের কথা বুঝতে পারেন না। তাই বিদায়মুহূর্তে ধন্যবাদ জানিয়ে কিছুক্ষণ সময় নিন। মুখে হাসির রেখা ফুটিয়ে তুলুন।

ভালোবাসি বলবেন না

বেশিরভাগ ছেলেই মেয়েদের সঙ্গে কথা বলার কৌশল রপ্ত করতে পারে না। ফলে আলাপের শুরুতেই প্রেমের প্রস্তাব দিয়ে বসে। এর মাধ্যমে তারা খুব বিরক্ত হয়। তাই তাদের সঙ্গে সামনাসামনি হোক আর ফেসবুকে হোক, কখনো মুখে ভালোবাসি বলা উচিত নয়।

কাজকর্মের মাধ্যমে দেখিয়ে দিন আপনি তাকে কতটা ভালোবাসেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা