লাইফস্টাইল

ব্রেক-আপের পর যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : টানাপোড়েন থাকবেই সব সম্পর্কেই। সেই টানাপোড়েন কখনো আবার বিচ্ছেদেও রূপ নেয়। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দু’জনের উপরই বর্তায়। কারোর প্রেমে পড়া অথবা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সবই ভাগ্যের পরিণতি।

একটা সম্পর্ক গড়তে যতটা সময় লাগে, খুব সহজেই তা ভেঙে যেতে পারে। হয়তো বা সম্পর্ক ভাঙলে সঙ্গীর প্রতি রাগ-ক্ষোভ থাকবেই, তাই বলে ওই মুহূর্তে কেউ কারও ক্ষতি করার কথা ভুলেও চিন্তা করবেন না। কারণ রাগের মাথায় কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।

ব্রেক-আপের পরে সদ্য-প্রাক্তন হওয়া সঙ্গীর প্রতি কোনো হিংসা না রেখেও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। মনে রাখতে হবে, যা ঘটে তা ভালোর জন্যই! তাই বিচ্ছেদের পর বেশ কয়েকটি কাজ আছে যেগেুলো করা জরুরি-

>> সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই অন্য কারও সঙ্গে প্রেমে জড়াবেন না। নিজেকে কিছুটা সময় দিন, মনের কথা বুঝতে চেষ্টা করুন। প্রথম প্রেমে আপনার কি ভুল ছিল সেটা আপনার বোঝা উচিত।

>> বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ারে ফোকাস দিন। আরও ভালো কিছু করার চেষ্টা করুন। এই সময়টাই হয়তো আপনার ক্যারিয়ারকে বিকশিত করার সবচেয়ে ভালো সময় হতে পারে।

>> একাকি সময় কাটালেই দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, তাই বন্ধুদের সঙ্গে সময় কাটান, আড্ডা দিন। সেই ফাঁকে নিজের পড়াশোনা এবং কাজের প্রতি মনোযোগ দিন।

>> প্রাক্তনকে অযথা দোষারোপ করবেন না। স্বভাবতই তার প্রতি রাগ-ক্ষোভ থাকবে, তাই বলে অন্যের কাছে প্রাক্তনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করবেন না। বরং তার সঙ্গে যেসব ভালো সময় কাটিয়েছেন, সেগুলো মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।

>> প্রাক্তনের দেওয়া উপহারগুলো সামনে থেকে দূরে রাখুন। তার ছবিগুলোও ফোন, ফেসবুক থেকে সরিয়ে ফেলুন। এতে তার কথা কম মনে পড়বে। সঙ্গীর সঙ্গে আপনার যত রকম সম্পর্ক ছিল সেই সমস্ত সম্পর্কের উৎসগুলিকে সরিয়ে দিন।

>> সম্পর্ক নিয়ে এবার সিরিয়াস হতে হবে। কেউ হাসিমুখে কথা বললেই তার প্রেমে পড়বেন না। বিচ্ছেদের পর নিজেকে একটু জাজমেন্টাল হিসেবে গড়ে তুলুন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা