লাইফস্টাইল

আজই করুন আনারস-চিংড়ি ভুনা

লাইফস্টাইল ডেস্ক : মাঝেমধ্যে একটু ভিন্ন স্বাদের তরকারি আমরা সবাই পছন্দ করি। তাই দেরি না করে আজই রান্না করুন আনারস দিয়ে চিংড়ি মাছ ভুনা। এটি স্বাদে অতুলীয়।

আসুন, আমরা জেনে নিই আনারস দিয়ে চিংড়ি মাছ ভুনা তৈরির পদ্ধতি—

উপকরণ

১. ৫০০ গ্রাম চিংড়ি মাছ

২. একটি আনারস

৩. পরিমাণমতো তেল

৪. স্বাদমতো লবণ

৫. দুই চা চামচ হলুদের গুঁড়ো

৬. আধা চা চামচ মরিচের গুঁড়ো

৭. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

৮. এক চা চামচ আদা বাটা

৯. দুই চা চামচ রসুন বাটা

১০. এক টেবিল চামচ জিরার গুঁড়ো

১১. পরিমাণমতো পুদিনাপাতাকুচি

১২. সামান্য পরিমাণ চিনি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে চিংড়ি মাছ, লবণ, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাইপ্যানে পেঁয়াজকুচি দিয়ে হালকা করে ভাজুন। ভাজা হলে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আনারস ও পানি দিয়ে রান্না করুন।

সবশেষে ভাজা চিংড়ি মাছ, পুদিনাপাতাকুচি ও চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের আনারস দিয়ে চিংড়ি মাছের ভুনা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা