লাইফস্টাইল

অতিরিক্ত খাওয়ার পর যা করবেন

লাইফস্টাইল ডেস্ক: অনেকেই অতিরিক্ত খেয়ে থাকেন মুখোরোচক খাবার সামনে পেলে। দ্রুত খাওয়ার কারণে তাৎক্ষণিক মস্তিষ্ক টের পায় না কতটুকু খাওয়া হচ্ছে। কারণ খাবার শুরু করার অন্তত ২০ মিনিটের মধ্যে মস্তিষ্ক সিগন্যাল দেয় আপনার কতটুকু খেতে হবে। অতিরিক্ত খাওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে দ্রুত খাওয়ার অভ্যাস অন্যতম।

এ ছাড়াও খাওয়ার সময় গল্প করা, টিভি দেখা, বড় প্লেটে খাওয়া, অতিরিক্ত খাবার সামনে নিয়ে বসা ইত্যাদি কারণে অতিরিক্ত খাওয়া হয়ে থাকে। তবে অতিরিক্ত খাওয়ার পর শারীরিক বিভিন্ন অসুস্থতা লক্ষ্য করা যায়।

পেট ফুলে থাকা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত খাওয়ার পর শারীরিক সমস্যা এড়াতে কিছু কাজ করা জরুরি। জেনে নিন সেগুলো-

>> অতিরিক্ত খেয়ে ফেলার পর নিজের মধ্যে অপরাধবোধ সৃষ্টি হয়ে থাকে। তবে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং বিশ্রাম করুন। নিজেকে আরাম দিন।

>> অতিরিক্তি খাবার খেলে তা চিনি হিসেবে রক্তে প্রবেশ করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই অতিরিক্ত খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করুন। এতে খাবার দ্রুত হজম হবে।

>> পানি পান করুন। অতিরিক্ত খাওয়ার পর পেট যদিও ভর্তি হয়ে যায়; তবুও একটু পরপর পানি পান করলে খাবারের মাধ্যমে শরীরে জমা হওয়া অতিরিক্ত লবণের মাত্রা হ্রাস পাবে। এর ফলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন। এ ছাড়াও শরীর আর্দ্র থাকবে।

>> বেশি খাবার খাওয়ার পর কখনো শুয়ে পরবেন না। এর ফলে খাবার হজম হবে না বরং অ্যাসিডিটি বেড়ে যাবে। পেট ফুলে যাবে এবং বুকে ব্যথা ও নিঃশ্বাস নিতে কষ্ট হবে।

>> অতিরিক্ত খাওয়ার পর কখনো কোমল পানীয় পান করবেন না। এর ফলে গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

>> খাবার খাওয়ার সময় যখনই মনে হবে আপনি অতিরিক্ত খেয়ে ফেলেছেন; তখনই খাওয়া বন্ধ করুন। অনেকেই আছেন, টের পাওয়ার পরও প্লেটের খাবার শেষ করার দিকে গুরুত্ব দেন। এমনটি করবেন না।

>> খাওয়ার পর হাঁটাহাঁটি করে অন্তত ৩-৪ ঘণ্টা পর শরীরচর্চা করুন। এর ফলে অতিরিক্ত ক্যালোরি দ্রুত বার্ন হবে। সেইসঙ্গে শাররিক বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাবেন। নিয়মিত অনুশীলন মেজাজ এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

>> অতিরিক্ত খাওয়ার পর আপনার পরবর্তী খাদ্যতালিকায় কী রাখবেন; তা আগে থেকেই ঠিক করে রাখুন। অবশ্যই লো-ক্যালোরির খাবার খেতে হবে। এবং নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে।

>> খাবার খাওয়া সময় সেদিকে ধ্যান দেওয়া উচিত। অনেকেই আছেন, যারা খাওয়ার সময় খোশগল্প করেন বা ফোন ও টিভির মনিটরে তাকিয়ে থাকেন। এর ফলে অতিরিক্ত খাবার খাওয়া হয়। অন্যদিকে খাবারের স্বাদ, অনুভূতি এবং রঙের দিকেও মনোযোগ দেওয়া হয় না। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত খাওয়া এড়াতে মনোযোগ সহকালে খাবার খেতে হবে।

>> অনেকে অতিরিক্ত খাওয়ার পর বমি বমি ভাবসহ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যায় ভুগেন। যদি শরীর খুবই খারাপ হয়ে যায়; তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

>> খাওয়া শুরু করার ২০ মিনিটের মধ্যে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে; তাই প্রথম ১০ মিনিট খুবই ধীরে ধীরে খাবার খেতে হবে। একবার খাবার মুখে নিয়ে অনন্ত ৯০ বার চাবানো উচিত। ধীরে ধরে খাবার খেলে কম ক্যালোরি গ্রহণ করা হয়। এর ফলে ওজনও কমে।

সূত্র: ওয়েবএমডি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা