লাইফস্টাইল

 ঈদে মেহেদির রং হোক গাঢ় 

লাইফস্টাইল ডেস্ক: ঈদে মেহেদি হাতে না পরলে আনন্দ অনেকখানি মাটি হয়ে যায়। ছোট-বড় সবাই চাঁদ রাতে মেহেদি উৎসবে মেতে ওঠে। কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রং ঠিকমতো বসেনি আবার বেশি সময় হাতে স্থায়ীও হয় না। তখন তো খুব মন খারাপ হয়ে যায়।

তবে জেনে নিন কীভাবে মেহেদির রং গাঢ় করবেন-

* মেহেদি ব্যবহার করে দীর্ঘক্ষণ তা রেখে দিন। এতে রং গাঢ় হওয়ার সম্ভাবনা থাকে।

* মেহেদি ব্যবহারের পর হেয়ার ড্রায়ারের সাহায্যে গরম বাতাস প্রয়োগ করে তাপ দেওয়ার চেষ্টা করুন। তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

* ক্ষারীয় উপাদান ব্যবহার করতে পারেন। ক্ষারযুক্ত বা অম্লীয় উপাদানগুলোর সঙ্গে মেহেদি মিশিয়ে রং আরও গাঢ় করতে পারে। লেবুর রস ব্যবহার করলে মেহেদির রং গাঢ় হয়।

*লেমন অয়েল, ইউক্যালিপটাস তেল বা লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। এতে মেহেদির রং গাঢ় এবং দীর্ঘস্থায়ী হবে।

* কফি এমনিতেই বাদামি রঙের আভা দেয়। মেহেদির সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলে রং গাঢ় হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

* মেহেদিতে বিটরুটের রসও মেশাতে পারেন। এতে প্রাকৃতিকভাবে গাঢ় রং হবে। মেহেদির সঙ্গে বিটরুটের পাউডারও মেশাতে পারেন।

* মেহেদিতে চিনি ব্যবহারের মাধ্যমেও এর রং আরও গাঢ় করতে পারেন। এই রং দীর্ঘস্থায়ীও হয়ে থাকে।

* মেহেদি শুকিয়ে গেলে তার উপর তেল দিয়ে ম্যাসাজ করুন। এর ফলে রং গাঢ় হবে।

*রোদে বের হওয়ার সময় মেহেদি দেওয়া স্থানটি ঢেকে রাখুন। সূর্যের আলো মেহেদির রং হালকা করে দেয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা