লাইফস্টাইল

মাত্র ৫ মিনিটে ‘প্রিয় কটকটি’ তৈরি করুন 

লাইফস্টাইল ডেস্ক : মনে আছে, ছোটবেলায় পুরোনো জুতা, ভাঙা গ্লাস, ফেলনা জিনিস দিয়ে কটকটি কিনে খাওয়া দিনের কথা? এখন তো বাচ্চারা চেনেই না, গ্রামের এই খাবারগুলোর নাম।

আমাদের প্রিয় কটকটি বিদেশে হানি কম্ব নামে বেশ জনপ্রিয়।

মিষ্টি খাবারে রাখতে পারেন সবার প্রিয় কটকটি বা হানি কম্ব। মাত্র ৫ মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের সেই ছোটবেলার কটকটি। কীভাবে? জেনে নিন:

উপকরণ
চিনি - ১ কাপ
মাখন -১ টেবিল চামচ (ইচ্ছা, না দিলেও হবে)
বেকিং সোডা- ১ চা চামচ
বাটার পেপার -১টি (মাখন মাখানো)।

পদ্ধতি
চুলায় একটি পাত্রে চিনি ও সামান্য পানি দিন। চিনি গলে লালচে রঙ হয়ে ক্যারামেল ভাব আসলে এক টেবল চামচ মাখন ছেড়ে দিন। বাটার গলে আসতেই তাতে বেকিং সোডা দিয়ে দিন। পুরো ক্যারামেল ফুলে উঠবে। এসময় দ্রুত নাড়তে হবে।
এবার মিশ্রণটি বাটার পেপারের ওপর পাতলা করে ছড়িয়ে দিতে দিন। ঠাণ্ডা হলে উপভোগ করুন সেই ছোটবেলার মজাদার কটকটি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা