লাইফস্টাইল

করোনায় অতিরিক্ত চুল পড়া ও ব্রণ সমস্যায় করণীয়

সান নিউজ ডেস্ক :করোনা ভাইরাস থেকে সেরে ওঠার পরও রোগীর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে যায়। এর মধ্যে অতিরিক্ত চুল পড়া ও ব্রণের সমস্যা অন্যতম। করোনায় আক্রান্ত হওয়ার পর রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় নানা জটিলতা দেখা দেয়।

বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে, করোনার পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে চুল পড়া ও ব্রণ হওয়ার সমস্যাও রয়েছে। এমন সমস্যা দেখা দিলে করণীয় সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকীতে পরামর্শ দেওয়া হয়েছে। আসুন জেনে নিই সেই আলোকে করণীয় সম্পর্কে-

অতিরিক্ত চুল পড়া : করোনা ভালো হওয়ার পর অতিরিক্ত চুল পড়তে পারে ও চুলের বৃদ্ধি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। যাকে বলা হয় অতিরিক্ত ‘টেলোজেন এফ্লুভিয়াম’য়ের প্রভাব। আর এটা হওয়ার কারণ এই সময়ে মানসিক চাপ। এই সমস্যা সাধারণত আক্রান্ত হওয়ার তিন মাস পর থেকে শুরু হয়।

ইন্ডিয়ান ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এর এক সমীক্ষা থেকে জানা যায়, এই সংক্রমণের ২৫টি লক্ষণের মধ্যে অতিরিক্ত চুল পড়া অন্যতম। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এ ছাড়া পর্যাপ্ত পুষ্টি চাহিদা বিশেষ করে ভিটামিন, খনিজ, লৌহ, ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদি খাবার খেতে হবে।

খাবারের সমস্যা হলে চুল পড়ার সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। তাই খাবার তালিকায় রাখুন তিনটি ফল, সবজি, ভুট্টা, শস্য, মটর ও স্বাস্থ্যকর চর্বি। তবে প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন গ্রহণ না করাই ভালো।

ব্রণের সমস্যা : করোনার চিকিৎসায় ‘স্টেরোয়েডস’ ব্যবহার করা হলে এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ব্রণের সমস্যা হতে পারে। বুক, পিঠ, কাঁধ, থুতনির নিচের অংশ ও গলায় ব্রণের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ঘাম হলে ব্রণের সমস্যা হতে পারে। এ ছাড়া স্টেরোয়েডস’য়ের কারণে দেহের তাপমাত্রার ওঠানামা ব্রণের সমস্যা হয়ে থাকে।

এ ছাড়া নিয়মিত চুলে শ্যাম্পু না করার ফলে মাথায় দেখা দেয় খুশকির সমস্যা। সেখান থেকেও কপাল, পিঠ, গলা, কাঁধ ও বাহুতে ব্রণ দেখা দেয়। ব্রণ কেন হয় তার কারণ আগে খুঁজে বের করতে হবে। ব্রণে ভুলেও হাত দেবেন না। শরীর আর্দ্র রাখতে গোসলের পর নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ব্রণের চিকিৎসায় ত্বকে কখনও শক্ত স্ক্রাব ব্যবহার করা যাবে না। ময়েশ্চারাইজার সক্রিয়ভাবে ব্রণের কোনো উপকার না করলেও তা দাগের জটিলতা কমায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা