সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ফলেই মিটবে চুলের সমস্যা

লাইফস্টাইল ডেস্ক: চুল পড়ার সমস্যা আজকাল প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। সঠিকভাবে পরিচর্যা তো করতেই হবে। সেই সঙ্গে দৈনন্দিন খাদ্যাভ্যাসও পরিবর্তন করা জরুরি।

আরও পড়ুন: খালি পেটে যেসব খাবার খাবেন না

স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। বিশেষ করে খেতে হবে ফল। ৫ ধরনের ফল রয়েছে যেগুলো খেলে আপনার নতুন চুল গজাবে দ্রুত। তার পাশাপাশি চুলের গঠন এবং গোড়া হবে মজবুত, বজায় থাকবে চুলের সৌন্দর্য।

চলুন দেখে নেওয়া যাক কী কী ফল চুলের জন্য উপকারী-

১) বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুটস: সাইট্রাস ফ্রুট অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল চুলের স্বাস্থ্যের জন্য সবসময়েই ভালো। গ্রেপফ্রুট, কমলালেবু, অন্যান্য যাবতীয় লেবুজাতীয় ফল খেতে পারেন আপনি। নতুন চুল গজাতে এই ফলগুলো সাহায্য করে।

২) জামজাতীয় ফল : বেরি বা জামজাতীয় ফল চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। স্ট্রবেরি, ব্লুবেরি, র‍্যাসপবেরি ও অন্যান্য জামজাতীয় ফল রাখুন পাতে। এইসব জামজাতীয় ফলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হেয়ার ফলিকলের মুখগুলো উন্মুক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে।

৩) অ্যাভোকাডো: অ্যাভোকাডো একাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল যা চুলের বৃদ্ধিতে, গোড়া শক্ত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যাভোকাডোতে থাকা হেলদি ফ্যাট এবং ভিটামিন ই মাথার তালুতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে। তার ফলে গজায় নতুন চুল।

আরও পড়ুন: ‘ব্লু টি’ শরীরের যেসব উপকার করে

৪) কলা: কলার মধ্যে রয়েছে পটাশিয়াম, ন্যাচরাল অয়েল এবং প্রচুর ভিটামিন। নতুন চুল গজাতে সাহায্য করে এই ফলও। চুলের গঠন মজবুত করতে, গোড়া শক্ত করতে এবং হেয়ার ফলিকলের দেখভাল করতেও কাজে লাগে কলার মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপকরণ।

৫) পাকা পেঁপে: পাকা পেঁপে চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। শুধু নতুন চুল গজাতে নয়, চুল পড়ার সমস্যা কমাতেও সাহায্য করে এই ফল। ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন সি রয়েছে পাকা পেঁপের মধ্যে। এই উপকরণগুলি সার্বিকভাবে চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা