লাইফস্টাইল

ত্বকের পানি শূন্যতা দূর করতে যা খাবেন

লিনা আকতার : শীতে বেশি আর্দ্রতার কারণে ত্বক দেখায় শুষ্ক, ফাটলযুক্ত, রুক্ষ, পুষ্টিহীন ও নিস্তেজ। তবে ত্বক সতেজ, নির্মল ও ময়েশ্চারাইজ করে তুলতে কিছু খাবারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। খাবার হলো :

পানি : শুকনো ত্বকের জন্য প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো পানি যা কোষকে সক্রিয় ও কার্যক্ষম রাখে। পর্যাপ্ত পানি পান না করলে চামড়া শুকনো ও রুক্ষ হওয়ার পাশাপাশি ত্বকেও দেখা দেয় নানা সমস্যা। এ জন্য প্রাপ্তবয়স্ক লোকদের কমপক্ষে দুই-তিন লিটার পানি পান করা প্রয়োজন।

তবে শারীরিক অসুস্থতা ও পরিশ্রম অনুযায়ী এর চাহিদা কমবেশি হতে পারে। শুধু পানি খেতে ভালো না লাগলে ডিটক্স ওয়াটার খেতে পারেন। আকর্ষণ করার জন্য পানিতে কাটা ফল, মসলা, তুলসী পাতা, থাইপাতা দিয়ে খেতে পারেন।

শসা : শুকনো ত্বকের জন্য শসা একটি ভালো খাবার। মাঝারি আকারের একটি শসায় ২৮৭ গ্রাম পানি থাকে। এ ছাড়া রয়েছে পর্যাপ্ত ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘কে’, ফলেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পটাসিয়াম, দস্তা, সেলেনিয়াম, ফসফরাস, ওমেগা-৩ ফ্যাটি এসিড, ফাইবার ইত্যাদি।

এসব উপাদান ত্বককে হাইড্রেট রাখার পাশাপাশি পেশি ও হাড় ভালো রাখে। প্রতিদিন খেতে পারেন শসার সালাদ, শসার স্যান্ডউইচ, ডিটক্স পানি, শসার রস, স্যুপ ইত্যাদি।

কলা : কলায় রয়েছে ফাইবার বা আঁশ যা ত্বকের কোষকে চাঙ্গা রাখতে সাহায্য করে। নিয়মিত কলা খেলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। প্রতিদিন একটি বা দুটি কলা খেতে পারেন। কলার স্মুদি, প্যানকেক ইত্যাদি বানিয়েও খেতে পারেন। তবে যাদের কিডনি, ডায়াবেটিস ইত্যাদি রোগ রয়েছে তারা কলা খাওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ নিন।

সবুজ পাতাযুক্ত সবজি : পালংশাক, ব্রকলি, বাঁধাকপি, শালগমের মতো সবজিতে পর্যাপ্ত ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি’, পটাসিয়াম, আয়রন, ফলিক এসিড, ফাইবার, দস্তা ইত্যাদি রয়েছে। এ ছাড়াও রয়েছে প্রাকৃতিক এ্যান্টি-অক্সিডেন্ট ও এ্যান্টি-ইনফ্ল্যামেটরি, যা ত্বককে শুষ্ক করতে ও চুলকানি থেকে রক্ষা করে। প্রতিদিন খেতে পারেন সবুজ পাতাযুক্ত সবজি, স্মুদি, স্যুপ, সালাদ, স্যান্ডউইচ ইত্যাদি।

গাজর : গাজরে থাকা ভিটামিন ‘সি কোলাজেন উৎপাদন করে। এর ভিটামিন ‘এ ‘ ত্বকের মৃত কোষকে বিকশিত করে ত্বক সুস্থ রাখে। গাজরের হালুয়া, স্যুপ ও তরকারি রস করে খাওয়া যেতে পারে।

টমেটো : এতে উচ্চমাত্রায় লাইকোপেন থাকে। এ ছাড়া থাকে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান, যা ত্বককে সতেজ ও ডিহাইড্রেট রাখে। খেতে পারেন টমেটোর তরকারি, স্যুপ, চাটনি, সস ইত্যাদি।

ডালিম : ডালিমের বীজে রয়েছে এ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং এ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের প্রদাহ, চুলকানি হ্রাস করতে সহায়তা করে। ডালিমের রসে থাকা ভিটামিন ‘এ’, ‘সি’ এবং খনিজ ত্বকের ফাটল নিরাময়ে কাজ করে।

মধু : মধু প্রাকৃতিক এ্যান্টিসেপ্টিক, যা ত্বকের রুক্ষভাব দূর করে ও ত্বককে করে মসৃণ ও উজ্জ্বল। তবে দু-এক চা চামচের বেশি খাবেন না। যাদের ডায়াবেটিস ও ওজন বেশি, তাঁরা পুষ্টিবিদের পরামর্শ নিন। এ ছাড়া লেবু, আদা দিয়ে বানিয়েও খেতে পারেন মধু।

টিপস : ♦ তৈলাক্ত ভাজা খাবার ত্বকের জন্য ভালো নয়। তাই যতটা পারেন কম খান। ♦ চিনি, মিষ্টিজাতীয় খাবার ও ট্রান্সফ্যাটযুক্ত খাবারগুলো এড়িয়ে চলুন। ♦ নিজেকে হাইড্রেট রাখুন। ♦ পর্যাপ্ত ঘুমান (৭-৮ ঘণ্টা)। ♦ বাইরের প্রসাধনীগুলো না কিনে ঘরে মাস্ক বানিয়ে মুখে লাগান ।

♦ বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার করুন। ♦ মানসিক চাপ কমান, টেনশন মুক্ত থাকুন । লিনা আকতার; পুষ্টিবিদ, ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা