লাইফস্টাইল

গর্ভবর্তীরা গায়ে রোদ লাগালে সন্তানের বুদ্ধি বাড়ে

লাইফস্টাইল ডেস্ক : ভিটামিন ডি গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শিশুর জন্মের আগে থেকেই তার যে বুদ্ধির বিকাশ ঘটতে থাকে, তার সঙ্গে ভিটামিন ডি বিশেষভাবে সংযুক্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, গর্ভবতী মহিলার শরীরে ভিটামিন ডি-এর অভাব থাকলে তার গর্ভস্থ সন্তানের বুদ্ধির বিকাশ ঠিকমতো হয় না।

আমাদের শরীরে ভিটামিন ডি’র উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে গর্ভবতী মহিলার শরীরে ভিটামিন ডি’র পরিমাণ নির্ধারণ করে অনাগত সন্তানের বুদ্ধির বিকাশ কেমন হবে।

সূর্যের আলো যে ভিটামিন ডি’র সবথেকে বড় উত্‍স্য, তা সবাই জানেন। তাই সন্তানের আইকিউ লেভেল বাড়াতে হলে গর্ভবতী মহিলাদের গায়ে রোদ লাগানো একান্ত প্রয়োজনীয়। জার্নাল অফ নিউট্রিশন নামে পত্রিকায় প্রকাশিত এই নিবন্ধের লেখক মেলিসা মেলাউ জানিয়েছেন, গর্ভবতী মহিলাদের মধ্যে ভিটামিন ডি’র অভাব অনেক সময়ই দেখা যায়। তবে সাদা চামড়ার মহিলাদের থেকে কালো চামড়ার মহিলাদের শরীরে ভিটামিন ডি’র ঘাটতি বেশি লক্ষ্য করা গিয়েছে।

নিবন্ধে তিনি লেখেন, কালো চামড়ার মানুষদের শরীরে যে মেলানিন পিগমেন্ট থাকে, তা তাদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু এই পিগমেন্ট সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকে দেয় বলে এর ফলে কালো চামড়ার মানুষদের ত্বকে ভিটামিন ডি কম শোষিত হয়। সেই কারণে শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের শরীরে ভিটামিন ডি কম বলে দাবি করেন তিনি।

এই সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ গর্ভবতী মহিলার শরীরেই ভিটামিন ডি’র ঘাটতি রয়েছে। আর গর্ভবতী মহিলার শরীরে ভিটামিন ডি কম থাকলে সন্তানের আইকিউ লেভেল কম হবে বলে গবেষণায় দাবি করা হয়েছে। বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের ভিটামিন ডি কম থাকলে চার থেকে ছয় বছর বয়সী শিশুর আইকিউ লেভেল কম হতে পারে। সেই কারণে গর্ভবতী মহিলাদের আরও বেশি করে গায়ে রোদ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সূর্যের আলো ছাড়াও যেসব খাবার থেকে ভিটামিন ডি আপনার শরীরে শোষিত হতে পারে, সেগুলো হল - সামুদ্রিক মাছ, ডিম, গরুর দুধ, মাশরুম এবং কমলা লেবুর রস। অন্য কোনও সমস্যা না থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে এসব খাবার গর্ভবতী মহিলারা খাদ্যতালিকায় বেশি করে রাখুন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা