লাইফস্টাইল

অস্বাস্থ্যকর-চর্বিযুক্ত খাবার মানুষের ওজন বাড়ায়

নিজস্ব প্রতিবেদক : চর্বি ও সুগার থাকার কারণে কিছু প্রোটিনসমৃদ্ধ খাবার ওজন বাড়াতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে।

কিছু অস্বাস্থ্যকর ও চর্বিযুক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার তুলে ধরা হলো :

প্যাকেটজাত দই: বাজারের দইয়ে উচ্চমাত্রায় প্রোটিন থাকে। তবে প্রতিদিন দই খাওয়া ঠিক নয়। প্যাকেটে সংরক্ষিত এই দইয়ে সুগার মিশ্রিত থাকে। এর কৃত্রিম স্বাদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে বাড়িতে তৈরি দই বা টক দই নিয়মিত খেতে পারেন।

প্রোটিন বার: প্রচুর এনার্জিসমৃদ্ধ প্রোটিন বারে প্রচুর সুগার, পরিশোধিত চর্বি থাকে। ব্যায়ামের পর এনার্জি অর্জনে এটাকে কার্যকরী মনে করা হয়। কিন্তু এটি আপনার ব্যায়ামের প্রচেষ্টাকে ধ্বংস করতে পারে।

বাদাম: ১০০ গ্রাম বাদামের মধ্যে ২৬ গ্রামই প্রোটিন থাকে। তবে বাদামে প্রচুর চর্বি ও ক্যালোরি থাকে। অনেকের মুঠোভর্তি বাদাম খাওয়ার অভ্যাস রয়েছে। ওজন কমাতে চাইলে এই অভ্যাস পরিহার করতে হবে। বাদাম ওজন বাড়াতে সাহায্য করে।

প্রোটিন শেক: হাঁটার পর অনেকে প্রোটিন শেক পান করে থাকেন। এতে প্রোটিনের পাশাপাশি প্রচুর সুগারও থাকে। তাই প্রোটিন শেক কেনার আগে এর মোড়কে অন্যান্য উপাদানগুলো দেখে নিন।

প্রক্রিয়াজাত পনির: এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে। তবে কোন ধরনের পনির খাবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই প্রক্রিয়াজাত পনির পরিহার করতে হবে। প্রোটিন দেহের জন্য প্রয়োজনীয়, তবে অন্যান্য পুষ্টি উপাদানও খাবারের প্লেটে রাখা জরুরি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা