লাইফস্টাইল

ডিমের পর খাবেন না যে খাবার

লাইফস্টাইল ডেস্ক : শরীরকে সুস্থ রাখতে আমাদের সঠিক আহার প্রয়োজন। আর সঠিক খাবার বিচার করা হয় পুষ্টিগুণ দিয়ে। যে খাবেরের পুষ্টিমূল্য যত বেশি, তা আমাদের শরীরের পক্ষে ভালো। কিন্তু প্রোটিন খেতে হবে বলে একসঙ্গেই সব কিছু খেয়ে ফেললে চলবে না। এতে হতে পারে বিপত্তি। কারণ শরীরকেও তো তা হজম করতে হবে।

কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। এতে শরীরের ক্ষতিই হয়। এছাড়াও এমন কিছু খাবার আছে, যা একসঙ্গে খেয়ে নিলে বিপদ। এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। যে কারণে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে খাওয়া খুবই জরুরি।

ডিম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। প্রতিদিন একটা করে ডিম খেতে বলেন বিশেষজ্ঞরা। কিন্তু সুস্থ থাকতে ডিমের সঙ্গে এই খাবারগুলো না খাওয়াই ভালো।

চিনি
ডিম আর চিনি একসঙ্গে মিশলেই সেখান থেকে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। যা রক্তকে জমাট বাধিয়ে দেয়।

সয়া দুধ
সয়া মিল্কের সঙ্গে ডিম খাবেন না। এতে দেহে প্রোটিনের শোষণ বাধাপ্রাপ্ত হয়।

চা
ডিম এবং চা অনেকেই একসঙ্গে খান। বিশেষত অনেক ভাজাভুজিতে ডিম মেশানো হয়। আবার ডিমভাজার সঙ্গে চা কিংবা কফিও অনেকে পছন্দ করেন। কিন্তু এই দুই খাবার একসঙ্গে হজম করা বেশ কঠিন। এছাড়াও এখান থেকে হতে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও। যা পরবর্তীকালে শরীরকে ড্যামেজ করে দেয়।

বেকন
ডিমের সঙ্গে বেকনের কম্বিনেশন বিশ্ব জুড়েই খুব জনপ্রিয়। ব্রেকফাস্ট টেবিলে এই দুটি খাদ্য একসঙ্গেই পরিবেশন করা হয়। কিন্তু বেকন এবং ডিম এই দুয়ের মধ্যেই থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। সেই সঙ্গে ফ্যাট। একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায় কিন্তু একটু পরেই তা ভ্যানিশ হয়ে যায়। ফলে শরীর ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে।

পারসিমন
পারসিমন হল একরকম মিষ্টি জাপানি ফল। ডিম খাওয়ার পর এই ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আসে।

অন্যান্য যে খাবার এড়িয়ে চলবেন
ডিমের সঙ্গে এই সব খাবারও এড়িয়ে চলুন। বিশেষত তরমুজ জাতীয় কোনও ফল খাবেন না। এমনকী চিজ, দুধ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন শস্যদানা এসব না খেলেই ভালো।তথ্য: টাইমস অফ ইন্ডিয়া

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা