লাইফস্টাইল

কিভাবে তৈরি করবেন ঘরোয়া ফেসওয়াশ

লাইফস্টাইল ডেস্ক : শীতের মধ্যে ত্বক সুন্দর রাখা বড় চ্যালেঞ্জ। শীতের রুক্ষতায় ত্বক কোমলতা হারিয়ে শুষ্ক, আর উজ্জ্বলতা হারিয়ে মলিন হয়ে আছে, ঠিক গাছের শুকনো পাতার মতো। এদিকে বাজারের কেনা পণ্য ত্বকে মেখে অনেকেরই ভালোর চেয়ে ক্ষতিও হয়ে যায়।

বিশেষ করে ত্বকের জন্য ফেসওয়াশ খুব গুরুত্বপূর্ণ। কারণ সারাদিনে ত্বকের ওপর যে ধুলা-ময়লার অত্যাচার যায়, সেই ময়লা দূর করার দায়িত্ব ফেসওয়াশের। ত্বক পরিষ্কার রাখতে ও উজ্জ্বলতা বাড়াতে ঘরেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের ফেসওয়াশ। জেনে নিন কীভাবে তৈরি করবেন:

একটি বাটিতে আধা কাপ ওটস, আধা কাপ বেসন, ২চা চামচ বাদাম তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল ও ১ চা চামচ হলুদ গুঁড়া নিন। এবার সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। কাচের জারে সংরক্ষণ করুন। এক চা চামচ মিশ্রণ নিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে মুখে মাখুন। এরপর এক মিনিট ধরে ম্যাসাজ করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আপনার নিজের তৈরি ফেসওয়াশ নিরাপদ ও কার্যকর। কারণ ওটস এটি প্রাকৃতিক স্ক্রাবার এটি ত্বককে পরিষ্কার, মসৃণ করতে এবং ময়েশ্চারাইজ করতে পারে। হলুদ অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যকটেরিয়াল, হাজার বছর ধরে রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে। এছাড়া ল্যাভেন্ডার ও বাদামতেল স্কিনকেয়ারের জন্য চমৎকার উপাদান। জানেন তো, ত্বক উজ্জ্বল রাখতে বেসনের জুড়ি নেই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা