লাইফস্টাইল

পুরুষের জন্য স্কিনকেয়ার

লাইফস্টাইল ডেস্ক : বেশির ভাগ পুরুষই স্বাস্থ্যকর এবং ঝলমলে ত্বক বজায় রাখতে সঠিক স্কিনকেয়ার রুটিন সম্পর্কে সচেতন নন। অনেকের শেভের পরে জ্বালা-পোড়া, কালো দাগ এবং ব্রণের মতো সমস্যা দেখা দেয়। নারীদের মতোই পুরুষদেরও ত্বকের ধরণের পার্থক্য রয়েছে। যেমন শুষ্ক, তৈলাক্ত ও সংমিশ্রণ ত্বক। তাই ত্বকের ধরণ অনুসারে সঠিক পণ্যটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

দিনে দুবার মুখ পরিষ্কার
ধূলাবালি, মৃত কোষ এবং অতিরিক্ত তেল ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করে। দিনে দুবার মুখ পরিষ্কার করলে আপনার ত্বককে সতেজ এবং প্রাণবন্ত দেখাবে। এমনকি ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করবে।

এক্সফোলিয়েটিং
পুরুষদের সপ্তাহে দুই থেকে তিনবার এক্সফোলিয়েট করা উচিত। এটি ত্বককে মসৃণ এবং পরিষ্কার দেখায়। এবং ত্বকের মৃত কোষগুলি সরিয়ে দেয়। তবে শক্ত স্ক্রাব বা ব্রাশ দিয়ে অতিরিক্ত এক্সফোলিয়েট করবেন না। কারণ প্রতিদিন এক্সফোলিয়েট করলে চুলকানি এবং জ্বালা হতে পারে।

সূর্যের সংস্পর্শ থেকে সুরক্ষিত থাকা
অতিরিক্ত সূর্যের সংস্পর্শে থাকলে ত্বকের ক্যান্সার, ব্রণ, ব্লাকহেডসের মত সমস্যা দেখা দেয়। তাই রোদে বেরোনোর আগে এসপিএফ ব্রড স্পেকট্রামের সানস্ক্রিন ব্যবহার করুন।

ত্বকের যত্নের রুটিন
পুরুষদের ত্বকের যত্নের রুটিন অনুসরণ করা উচিত। যাতে ত্বক সবসময় পরিষ্কার, স্বাস্থ্যকর ও তারুণ্যেময় থাকবে। প্রতিদিনের রুটিনে ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিড্যান্ট পণ্য যেমন সিরাম, ব্রড-স্পেকট্রামের সানস্ক্রিন, মৃদু ক্লিনজার, রেটিনল এবং আই ক্রিম ব্যবহার করুন।

ময়েশ্চারাইজিং
কখনও কখনও অতিরিক্ত মুখ ধোয়া ও শেভের কারণে ত্বক শুকিয়ে যেতে পারে। তাই স্বাস্থ্যকর এবং ভাল ত্বক বজায় রাখতে হারিয়ে যাওয়া আর্দ্রতা পূরণ করা জরুরি।

ত্বক স্ক্রাব করা
স্ক্র্যাব স্কিনকেয়ার রুটিনের একটি অপরিহার্য অংশ। এটি ত্বকের ছিদ্রগুলোকে খোলা রাখতে সহায়তা করে। এবং ত্বক থেকে ময়লা এবং দূষণ দূর করে। এছাড়াও এটি ব্লাকহেডস এবং হোয়াইটহেডগুলো দূর করে।

সুষম খাদ্যাভাস
প্রচুর ফল ও শাকসব্জী সহ সুষম খাদ্য গ্রহণ করুন। কম গ্লাইসেমিক খাবারগুলো জটিল শর্করা তৈরি করে। রক্তে শর্করার মাত্রা বাড়লে শরীর ইনসুলিন নিঃসরণে মাত্রা কমিয়ে ফেলে। শরীরে উচ্চ মাত্রার ইনসুলিন নিঃসরণ তেল গ্রন্থিগুলো থেকে আরও তেল ছাড়তে পারে যা ব্রণ হওয়ার ঝুঁকি বাড়ায়।

বেশি পানি পান ত্বকে আর্দ্রতা ধরে রাখে যা ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। এটি ত্বকের গ্লো ধরে রাখে। এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলি বের করতে সহায়তা করে। তথ্যসূত্র: এনডিটিভি

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা