ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় খনি ধসে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে একটি উন্মুক্ত একটি সোনার খনি ধসে অন্তত ২৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: দামেস্কে ইসরায়েলের হামলায় নিহত ২

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে বেআইনিভাবে পরিচালিত একটি সোনার খনিতে মাটির দেয়াল ধসে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় সেখানে বহু মানুষ কাজ করছিলেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিগা এএফপিকে বলেন, দক্ষিণ আমেরিকার এ দেশটির বলিভার প্রদেশের জঙ্গলে বুল্লা লোকা নামের খোলা গর্ত থেকে প্রায় ২৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

আরও পড়ুন: হুথিদের হামলায় মার্কিন ড্রোন বিধ্বস্ত

এক্সে বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন এবং এ ঘটনায় নিহতের সংখ্যাকে বিশাল বলে উল্লেখ করেন। তবে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি।

ভিডিওটিতে দেখা যায়, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। এ সময় কেউ কেউ সেখান থেকে পালাতে সক্ষম হলেও অনেকে তাতে চাপা পড়েন।

কর্মকর্তারা জানান, সে সময় প্রায় ২০০ জন লোক খনিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। খনিটিতে পৌঁছাতে হলে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে ৭ ঘণ্টার নৌকায় ভ্রমণ করতে হয়।

আরও পড়ুন: মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রদেশটির নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস জানান, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অঞ্চলটি লা প্যারাগুয়া থেকে ৪ ঘণ্টা দূরত্বে ও রাজধানী কারাকাসের ৭৫০ কিলোমিটার (৪৬০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

পরিস্থিতি বিবেচনা করে সামরিক, দমকল বাহিনী ও অন্যান্য সংস্থাগুলো আকাশপথে ঐ এলাকায় চলে যাচ্ছে। এছাড়া অনুসন্ধানে সহায়তার জন্য কারাকাস থেকে উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার বলিভার প্রদেশটি সোনা, হীরা, লোহা, বক্সাইট, কোয়ার্টজ ও কোল্টান সমৃদ্ধ। রাষ্ট্রীয় খনি ছাড়াও এ অঞ্চলে অবৈধভাবে এসব মূল্যবান ধাতু উত্তোলনের বিকাশমান শিল্প রয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ঐ অঞ্চলের ইকাবারুর আদিবাসী সম্প্রদায়ের একটি খনি ধসে অন্তত ১২ জন নিহত হয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা