সংগৃহীত ছবি
খেলা

রাতে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মাঠে ম্যাচটি শুরু হবে।

আরও পড়ুন : টেস্টকে বিদায় বললেন ইমরুল

মাঠে খেলতে নামার আগে সতর্ক কোচ দরিভাল বলেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে পেরুকে ৪-০ ও চিলিকে ২-১ গোলে হারালেও তার আগে প্যারাগুয়ে ও উরুগুয়ের কাছে হারতে হয়েছে দরিভালের দলকে। এ কারণেই বাড়তি সতর্ক ব্রাজিলিয়ান কোচ। তিনি জানান, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’

আরও পড়ুন : বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

দরিভাল আরও বলেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে দলটি। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান ব্রাজিলের। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে দলটির পয়েন্টের ব্যবধান ৬। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে উত্তীর্ণ হতে হবে প্লে অফ পরীক্ষায়। যেখানে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভেনেজুয়েলা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা