প্রতীকী ছবি
আন্তর্জাতিক

পুতিনের সমালোচক নাভালনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা ও ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন।

আরও পড়ুন : ভারতে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১১

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ৪৭ বছর বয়সি এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তার দল।

নাভালনি আর্কটিক সার্কেল থেকে ৪০ কিলোমিটার দূরের একটি নির্জন কারাগারে ছিলেন। সেখানে তিনি ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

আরও পড়ুন : কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নিহত ১৪

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, নাভালনির মৃত্যুর কারণ তারা জানে না। স্থানীয় কারা কর্তৃপক্ষ জানায়, হাঁটার সময় হঠাৎ করে পড়ে যান নাভালনি। এরপর দ্রুত তার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু প্যারামেডিকরা ইতিবাচক কিছু করতে পারেননি। তবে কী কারণে তার মৃত্যু হলো সে বিষয়টি এখন জানার চেষ্টা চলছে।

গত জানুয়ারিতে নাভালনি ভিডিও কলের মাধ্যমে আদালতে উপস্থিত হয়েছিলেন। তখন তার মাথা মুণ্ডন করা অবস্থায় ছিল। এছাড়া তার শারীরিক অবস্থাও বেশ খারাপ দেখা যাচ্ছিল।

আরও পড়ুন : গাজায় হামলায় আরও ৮৭ জন নিহত

গত বছড়ের ডিসেম্বরে হঠাৎ করে কারাগার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন নাভালনি। প্রায় ৬ সপ্তাহ তার কোনো খোঁজ-খবর ছিল না।

প্রসঙ্গত, সন্ত্রাসবাদ এবং জালিয়াতির অভিযোগে নাভালনিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১০ সাল থেকেই তিনি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছিলেন। পুতিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় নাভালনির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু পুতিনের শাসনের অবসান দেখার সুযোগ আর তার হয়নি। এর আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা