প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ভারতে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন : কঙ্গোতে বিদ্রোহীদের হামলা, নিহত ১৪

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আলিপুরের একটি বাজার এলাকায় আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছে। দমকল কর্মকর্তারা জানায়, সেখানকার একটি পেইন্ট কারখানায় আগুনের সূত্রপাত হয় এবং পরে সেই আগুন একে একে দুটি গোডাউন ও একটি নেশামুক্তি কেন্দ্রে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : গাজায় হামলায় আরও ৮৭ জন নিহত

এনডিটিভি জানিয়েছে, আলিপুরের দয়ালপুর মার্কেটের কারখানায় ১১ জনের দগ্ধ মৃতদেহ পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ আহত ৪ জন চিকিৎসাধীন আছেন এবং আরও ২ জন সেখানে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এক কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দমকল বিভাগকে এই ঘটনার বিষয়ে জানানো হয়। পরে দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

আগুন লাগার আগে কারখানায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এবং কর্মকর্তারা সন্দেহ করছেন, সেখানে মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ‘আগুন একপর্যায়ে পাশের একটি বাড়ি এবং নেশা মুক্তি কেন্দ্রে ছড়িয়ে পড়ে। সেখানে একটি বিস্ফোরণও ঘটে যার কারণে ভবনটি ধসে পড়ে। এতে ১১ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে, তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’

আরও পড়ুন : প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা পিটিআইয়ের

তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা