ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনা নিহত হয়।

আরও পড়ুন: বিজিপিসহ ৩৩০ জনকে হস্তান্তর প্রক্রিয়া শুরু

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি হামলায় চার শিশুসহ ৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে ওই অঞ্চলের এক হাসপাতালের পরিচালক ও লেবাননের ৩টি নিরাপত্তা সূত্র।

ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালিয়েছে তারা। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বিলাওয়াল

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। ৪ মাস ধরে চলা সেই অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৬৭ হাজার।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর কয়েক দিন পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলের সেনারাও পাল্টা হামলা অব্যাহত রাখে।

দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলি হামলায় একজন নারী ও তার ২ সন্তান নিহত হয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি ও অন্য ৩ টি সূত্রের মতে, নাবাতিহের একটি ভবনে হামলায় আরও ২ শিশু, ৩ জন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন।

ওয়াজনি জানান, ইসরায়েলি হামলার পর চিকিৎসার জন্য আরও ৭ জন হাসপাতালে গিয়েছেন। গোষ্ঠী ও নিরাপত্তা সূত্রে জানিয়েছে, পৃথক হামলায় ৪ হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন।

যদিও বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো অভিযানের ঘোষণা দেয়নি। হিজবুল্লাহর কার্যনির্বাহী পরিষদের প্রধান বলেছেন, লেবাননের ভূখণ্ডে হামলার জবাব দেয়া হবে।

আরও পড়ুন: মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলের এক নারী সৈন্য মারা গেছেন। এছাড়া অন্য ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

মুখপাত্র ইলানা স্টেইন বলেন, আমরা বারবার স্পষ্ট করেছি, ইসরায়েল দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়। তবে উস্কানি দিলে আমরা কঠোর হবো।

বর্তমানে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। তারা তাদের বাড়িতে ফিরতে পারছে না। তাদের অবশ্যই দেশে ফিরে শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারতে হবে।

স্টেইন ও ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, লেবানন থেকে আন্তঃসীমান্ত রকেট হামলার জবাব দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা