সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

আন্তর্জতিক ডেস্ক : পাকিস্তানের নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন : সরে দাঁড়ালেন বিলাওয়াল

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে মনোনীত করার ঘোষণা দেন। খবর জিও টিভির।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এন থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরিফের নাম এতদিন আলোচনা হলেও সবাইকে চমকে দিয়ে শাহবাজকে মনোনীত করেছেন তিনি। একই সময় পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন : গ্রিক উপকূলে ৮৪ অভিবাসী উদ্ধার

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দলগুলো তাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছে। এদিন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি ও শাহবাজ শরিফ নতুন জোট সরকার গঠনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াতে গত ১১ ফেব্রুয়ারি পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভির বাড়িতে পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরীফ ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর মধ্যে এক বৈঠকের পর কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গড়তে সম্মত হন তারা। তবে বিলাওয়াল ভুট্টোকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার শর্ত দেওয়া হয়েছিল।

আরও পড়ুন : পিটিআই নেতাকে গুলি করে হত্যা

এরপর সোমবার (১২ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল জানান, বিলওয়াল ভুট্টো এদিন জানান, কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে পিপিপির যেহেতু ম্যানডেট নেই তাই তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হচ্ছেন না। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পিএমএল-এনকে সাহায্য করবেন জানিয়ে পিপিপি প্রধান বলেন, পিপিপি তার ইশতেহার অনুযায়ী চলবে। আমরা সরকারের অংশ হবো না। এমনকি কেন্দ্রীয় সরকারে কোনো মন্ত্রীও আমাদের দল থেকে থাকবে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা