সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নির্বাচনে চলছে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রায় ২০ কোটি ৪০ লাখ ভোটার নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচন করবেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ভোট গ্রহণ শেষ হবে। দেশটিতে ৩ টাইম জোনে চলছে ভোটগ্রহণ। এদিনই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে আছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।

আরও পড়ুন : সরে দাঁড়ালেন বিলাওয়াল

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম নির্বাচনি গণতন্ত্রের দেশ। আবার এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যেও সবথেকে বড়। ১৯৯৮ সালে সুহার্তোর শাসনামল শেষ হওয়ার পর থেকে দেশটি নিরবছিন্নভাবে গণতন্ত্রের পথে হাটছে। অর্থনৈতিক দিক থেকে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও থাইল্যান্ডের থেকে পিছিয়ে থাকলেও, ক্রমশ এই অবস্থার পরিবর্তন হচ্ছে।

ইন্দোনেশিয়ার নির্বাচন প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। দেশটি আকারে বিশাল। এটি যুক্তরাষ্ট্রের থেকেও বেশি প্রশস্থ। দেশটির আছে ১৮ হাজার দ্বীপ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা