সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ছোটো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: গাজায় ১০ হাজার হামাস যোদ্ধা নিহত

স্থানীয় সময় বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) রাতে ওই লোকালয়ে আছড়ে পড়ে বিমানটি।

বিবিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি বলেছেন, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিচক্র্যাফট বোনানজা ভি ৩৫ বিমান। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বৃহস্পতিবার গভীর রাতে ফ্লোরিডার ক্লিন ওয়াটার শহরের যে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি বেশ ঘণবসতিপূর্ণ। মূলত দরিদ্র লোকজনই থাকেন সেখানে এবং অধিকাংশ বাড়িঘর ভ্রাম্যমান কিংবা অস্থায়ী (মোবাইল হোম)।

আরও পড়ুন: কেনিয়ায় বিস্ফোরণে নিহত ২

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। কিন্তু বাড়িঘরের ওপর সেটি আছড়ে পড়ার পর অনেক বাড়িঘরে আগুন ধরে যায়। এ কারণেই হতাহতের সংখ্যা অনেক বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লিনওয়াটারের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান স্কট ইলার্স বিবিসিকে জানান, ‘বিমানটি বিধ্বস্ত সময় অনেক বাড়িতে লোকজন ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের কর্মীরা সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছেন।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা