ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের স্থাপনায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া ও ইরাকে ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

তারা জানান, ইরানের স্থাপনায় কয়েকদিন ধরে হামলা চালানো হবে। তবে দিনক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি মার্কিন কর্মকর্তারা। তারা বলেন, কবে থেকে এ হামলা চালানো হবে, তা নির্ভর করছে আবহাওয়া পরিস্থিতির ওপর।

আরও পড়ুন: সাবেক এমপি শামছুল হক আর নেই

এর আগে গত রোববার (২৮ জানুয়ারি) জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহতের ঘটনার পর সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, মার্কিন সেনাদের ওপর হামলা আমরা সহ্য করবো না। আমাদের দেশ, স্বার্থ এবং নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

আরও পড়ুন: আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এ প্রথম কোনো হামলায় ঐ অঞ্চলে মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন বাহিনী জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে এ হামলা চালানো হয়।

এদিকে জর্ডানে হামলার জন্য ইরান-সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। হামলায় ৩ জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরও ২৫ জন সেনা সদস্য।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কট্টর ইরান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী এ হামলা চালিয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেবো। সূত্র: বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা