আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

সান নিউজ ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন : সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ১

এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৬০ জন। রোববার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এসময় এতে ৮৫ জন যাত্রী ছিল।

আনাম্বার রাজ্যের গভর্নর চুকোমা চার্লস সোলুডু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আনাম্বারা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : চোরাই মোটরসাইকেলসহ আটক ২

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের দিকে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা বিভাগটি।

নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল ও তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে গিয়ে ডুবে যায় বলে জানিয়েছেন রাজ্যটির বাসিন্দা ও স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে।

আরও পড়ুন : স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালাল স্ত্রী

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামম্বারাসহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যারপানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে। বিপাকে ফেলেছে অন্তত পাঁচ লাখ মানুষকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা