আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধে ‘কুখ্যাত’ জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ দেওয়ার কথা জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ এরপর বেরিয়ে আসছে তার পরিচয়৷ জানা গেছে তিনি একজন ‘কুখ্যাত’ জেনারেল৷

আরও পড়ুন: সালমান খানের হত্যার দায়িত্বে কিশোর

বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জেনারেল সের্গেই সুরোভিকিন ২০১৭ সালে সিরিয়ায় রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন৷ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নির্বিচারে সিরিয়ায় আসাদ বিরোধী বাহিনীদের ওপর বোমা হামলা চালিয়ে তাদের নিধন করেছেন৷

তাছাড়া ১৯৯০ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন থাকাকালীন সময়ে গণতন্ত্রপন্থীদের ওপর হামলা করেছিলেন তিনি৷ তার নেতৃত্বে সেবার তিনজন নিহত হয়েছিলেন। সের্গেই তাজিকিস্তান ও চেচনিয়াতেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি

এই জেনারেলের নিয়োগ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সামরিক নেতৃত্বে প্রথম পরিবর্তন। তার মতো একজন কুখ্যাত জেনারেলকে নিয়োগ দেওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্ব ভেঙে যাওয়ার শঙ্কায় পরেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রীস্মে জেনারেল সের্গেইকে সাউদার্ন মিলিটারির প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে ইউক্রেনের পূর্ব দিকে লড়াই করা রুশ সেনাদের মধ্যে উন্নতি হয়েছিল, যেখানে দুর্বল যোগাযোগ ও সহযোগিতায় বিপর্যস্ত হয়ে পড়েছে রুশ সেনারা৷ অস্ত্র বিক্রির দায়ে দুইবার জেলও খেটেছেন তিনি৷

আরও পড়ুন: গুম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

একজন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, জেনারেল সের্গেইয়ের ৩০ বছরের সামরিক ক্যারিয়ার দুর্নীতি ও নৃশংসতায় অভিযোগ ভরপুর৷

বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে রাশিয়ার ভেতরই সমালোচনা হচ্ছে৷ ধারণা করা হচ্ছে, সেসব সমালোচনা বন্ধ করতে ইউক্রেনে কুখ্যাত জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মন্দার দ্বারপ্রান্তে বিশ্ব

প্রাইভেট সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন এই জেনারেলকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেছেন, সের্গেই সেই কমান্ডার যে রাশিয়াকে ইউক্রেনে সাফল্য এনে দেবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা