সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তার হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তার হামলায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল গুয়াতেমালা

শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত আটদিন ধরে বোমা হামলা, সাধারণ মানুষের বাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন নৃসংসতা চালাচ্ছে জান্তা বাহিনী। তাদের এসব হামলায় ১৬ বেসামরিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। জান্তার হামলায় অসংখ্য বাড়ি ও স্কুলভবন ধ্বংস হয়েছে।

আরও পড়ুন : তালাবদ্ধ লাগেজে যুবকের মৃতদেহ

ইরাবতি বলেছে, শান, রাখাইন, মোন, বাগো, মাগওয়ে এবং সাগাইংয়েতে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শান রাজ্যে বিদ্রোহীদের কোনো তৎপরতা না থাকা সত্ত্বেও গত সোমবার যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়। এতে বাস্তুচ্যুত এক বেসামরিকের মৃত্যু হয়। আশপাশের রাজ্যে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে অনেক মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন : ব্রিটিশ ট্যাংকার জাহাজে হুথিদের হামলা

গত ১৯ জানুয়ারি মোন রাজ্যের দুটি গ্রামে গোলা ছোড়ে সামরিক জান্তা। এতে চারজন নিহত ও ছয়জন আহত হন।

মাগওয়ে রাজ্যে গত রোববার রাতে সামরিক বাহিনী চালানো হামলায় বাবা ও ছেলে নিহত হন। এছাড়া হামলায় ওই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা