সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল গুয়াতেমালা

আন্তর্জাতিক ডেস্ক : গুয়াতেমালার দক্ষিণ অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন : ব্রিটিশ ট্যাংকার জাহাজে হুথিদের হামলা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে টেক্সিসকো শহর থেকে ৭ কিলোমিটার (৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

এদিকে গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিম থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্টিগুয়া গুয়াতেশালায়ও ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন : গাজায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র রোডোলফো গার্সিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, জাতীয় পর্যায়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্যারিবিয়ান এবং কোকোস টেকটোনিক প্লেট যেখানে মিলিত হয় সেখানে অবস্থানের কারণে গুয়াতেমালায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। কর্তৃপক্ষ জানায়, গুয়াতেমালার ভূখণ্ডের প্রায় ৯০ শতাংশই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা