সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় ভারি বর্ষণে ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

শুক্রবার (১২ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মারকোয়েজ এক্স অ্যাকাউন্টে বলেছেন, ভূমিধসে ৩০ জনের মতো লোক আহত হয়েছে। ভূমিধসের কারণে মেডেলিন ও কুইবদো শহরের সংযোগ সড়ক সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন : দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি

দেশটির সরকারি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জিমি হেরেরা জানান, ভূমধসে বেশ কিছু লোক আহত হয়েছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছে ধ্বংসাবশেষের নিচে। তবে তিনি কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা