ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে শীতের সবচেয়ে হিমেল সকাল দেখল ভারতের রাজধানী দিল্লি। রাজধানীসহ তার আশপাশের এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে দিল্লির রাজ্য সরকার।

আরও পড়ুন: গাজায় নিহত ২৪ হাজার ছুঁইছুঁই

শনিবার (১৩ জানুয়ারি) এই তাপমাত্রা রেকর্ড করে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর আইএমডি।

আইএমডি জানিয়েছে, উত্তর ভারতের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের জেরে দিল্লির তাপমাত্রা নেমে গেছে। আরও ৩ দিন এই তাপামাত্রা থাকবে।

জানুয়ারির মাঝামাঝি সময়ে গড়ে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিল্লিতে স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। শুক্রবার রাতে নয়াদিল্লিতে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেই হিসেবে শনিবার দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে।

আরও পড়ুন: তাইওয়ানে পার্লামেন্ট নির্বাচন শুরু

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী ১৮ টি ট্রেন ১-৬ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে।

একই কারণে বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে দিল্লির বিমানবন্দর থেকে।

আইএমডি জানায়, ঘন কুয়াশার কারণে দিল্লিতে মানুষের দৃষ্টিসীমা নেমেছে ২০০ মিটারে। অর্থাৎ এর চেয়ে দূরের কোনো বস্তু দৃষ্টিগ্রাহ্য হচ্ছে না।

আরও পড়ুন: সোমালিয়ায় জাতিসংঘের হেলিকপ্টার আটক

ব্যাপক ঠাণ্ডা ও ঘন কুয়াশার পাশপাশি দিল্লির বাতাসের মানও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের বায়ুমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে দিল্লির বাতাসের মান ছিল ৩৬৫ পয়েন্ট।

একিআই সূচকে কোনো এলাকার বাতাসের মান যদি ০-৫০ পয়েন্ট হয় তাহলে তা ভালো, ৫০-১০০ পয়েন্ট হলে সন্তোষজনক, ১০১-২০০ পয়েন্ট হলে সহনশীল, ২০১-৩০০ হলে খারাপ, ৩০১-৪০০ হলে খুব খারাপ এবং ৪০০ পয়েন্টের উপরে থাকলে ভয়াবহ বলে মনে করে হয়। সূত্র : এনডিটিভি

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা