সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে ট্রাক-বাস সংঘর্ষ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।

আরও পড়ুন : লাইবেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪০

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে মধ্যপ্রদেশের গুনা জেলায় ডাম্পারের সাথে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।ৎ

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ২১ হাজার ছাড়াল

গুনা-অ্যারন সড়কে একটি ডাম্পারের সাথে ওই প্রাইভেট বাসের মুখোমুখি সংঘর্ষ হয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আহতদের চিকিৎসার জন্য গুনা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুনা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, আগুনে বাসের ১২ জন যাত্রী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি অ্যারনের দিকে যাচ্ছিল এবং ডাম্পারটি গুনার দিকে আসছিল। বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : দিল্লিতে রাত নেমে এলো সকালে

এসপি জানায়, ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে চারজন কোনওভাবে বাস থেকে নেমে বাড়িতে চলে গেছেন।

অন্যদিকে গুনার কালেক্টর তরুণ রথী বলেছেন, প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজনদের প্রত্যেককে চার লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা