সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে রাত নেমে এলো সকালে

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী দিল্লিতে সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। কয়েক হাত দূরের জিনিসও ঠিকভাবে দেখা যাচ্ছে না। সাথে কনকনে ঠান্ডা ও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও চলছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ঝড়ে নিহত ৮

বুধবার (২৭ ডিসেম্বর) দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ১১৫টি প্লেনের ওঠানামায় দেরি হয়েছে। প্রভাব পড়েছে দূরপাল্লার ট্রেনগুলোর উপরও। কুয়াশার কারণে দিল্লি থেকে ২৫টি দূরপাল্লার ট্রেনও দেরিতে ছেড়েছে। এর ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে গেছে দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। আর তার জেরেই ব্যাহত হচ্ছে সড়ক, রেল ও প্লেন সেবা।

ভারতের আবহাওয়া ভবন বলেছেন, বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির পাশাপাশি শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান ও উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়।

আরও পড়ুন: গাজায় একদিনে ২৪১ প্রাণহানি

বলা হয়েছে, রাজধানীতে ঘন থেকে অতি ঘন কুয়াশায় ছেয়ে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কুয়াশার আস্তরণ সরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সড়কপথে গাড়ি যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। গৃহহীন মানুষদের ঠান্ডার হাত থেকে রক্ষা করতে দিল্লির বিভিন্ন এলাকায় আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়েছে।

দিল্লির আবহাওয়া অফিসের উপগ্রহচিত্রে দেখা গেছে, দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাংশ কুয়াশার আস্তরণে ঢাকা। তাছাড়া উত্তর ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম ভারত এবং তার সংলগ্ন মধ্য ভারতের কয়েকটি রাজ্যেও কুয়াশার প্রভাব পড়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান ঘন থেকে অতি ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা