সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো সাহায্য না দিলে ইউক্রেন মৃত্যুপুরীতে পরিণত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তিনি এই শঙ্কা জানিয়ে মিত্রদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন : হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩

বিবিসি ওয়ানের টকশো ওলেনা বলেন, আমাদের সত্যিই সহায়তা দরকার। সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন। সোজাসাপ্টা বলি, সহায়তার দাবি আমরা করেই যাবো, এই চাইতে গিয়ে আমরা হয়রান হবো না। এখন বিশ্ব যদি (সহায়তা দিতে) হয়রান হয়ে যায়, তাহলে সেটা হবে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।

তিনি আরও বলেন, ইউক্রেনকে সাহায্য করার ইচ্ছা ম্লান হওয়ার লক্ষণগুলো আমাদের খুব কষ্ট দেয়। এটি আমাদের জীবন-মরণের প্রশ্ন।

আরও পড়ুন : ১৩ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেনের জন্য ৬ হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে। তবে রিপাবলিকানদের বিরোধীতায় ইউক্রেনের জন্য এ বিপুল ডলারের প্যাকেজ আটকে গেছে।

এ সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের সহায়তা আটকে দেওয়া মানে পুতিনকে উপহার দেওয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা