সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভ এবং পশ্চিমারা বর্তমান যুদ্ধপরিস্থিতির অবস্থাকে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি এবং মেনে না নিলে যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে ভূমিধস

দেশটির চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ওই চার কর্মকর্তার মধ্যে একজন রয়টার্সকে বলেন, দীর্ঘ সময় যুদ্ধ করতে পুতিন প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতিও চান। ওই ব্যক্তি পুতিনের সঙ্গেই কাজ করেন এবং ক্রেমলিন সম্পর্কে ভালো ধারণা রাখেন। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি।

আরও পড়ুন : ভারতে একই পরিবারের ৭ জন নিহত

পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, রাশিয়া তার লক্ষ্য অর্জনের জন্য আলোচনায় বসতে প্রস্তুত। কারণ তার দেশ যুদ্ধ চায় না। তবে ইউক্রেনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে গত সপ্তাহে পুতিন নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলুসভকে নিয়োগ দিয়েছেন। এর মাধ্যমে পশ্চিমা সামরিকবাহনী এবং রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়া তার অর্থনীতি ঠিক রেখে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা