সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৩৫০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। আর এসব নির্বিচার বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন : ডেনমার্কে কোরআন পোড়ানো নিষিদ্ধ

শুক্রবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে। এছাড়া গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিকদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

আরও পড়ুন : ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

বাড়ি-ঘর ছাড়াও জাতিসংঘের পরিচালিত স্কুল, হাসপাতাল, ক্লিনিক, দোকান এবং মার্কেটও গত কয়েক সপ্তাহের অব্যাহত বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ হাজার মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা