ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রুশপন্থি সাবেক এমপিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর কাছে রুশপন্থি ইউক্রেনীয় সাবেক এক সংসদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পার্লামেন্টের সাবেক রুশপন্থি সদস্য ইলিয়া কিভাকে মস্কোর কাছে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করছে কিয়েভ।

ইলিয়া রাশিয়াপন্থি ছিলেন এবং ইউক্রেন তাকে দেশদ্রোহী বলে ঘোষণা করেছিল। বুধবার (৬ ডিসেম্বর) তাকে মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো অঞ্চলের একটি পার্কে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: গাজায় একই পরিবারের ২২ জন নিহত

রুশ তদন্তকারীরা বলছেন, এ ঘটনায় তারা তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজন ব্যক্তির খোঁজে অনুসন্ধান শুরু করেছে। তদন্ত কমিটি এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞাত অস্ত্র থেকে ইলিয়া কিভার ওপর গুলিবর্ষণ করে। হামলায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) ইলিয়াকে হত্যা করেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ করার আগে কিভা ইউক্রেনের পার্লামেন্টের সদস্য ছিলেন। তবে যুদ্ধের পুরো সময় তিনি রাশিয়ায় ছিলেন এবং প্রায়শই অনলাইনে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সমালোচনা করতেন।

আরও পড়ুন: ফিলিপাইনে বাস খাদে, নিহত ১৭

সে সময় ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার আগের দিন কিভা বলেন, ইউক্রেন নাৎসিবাদে সিক্ত। এ দেশটিকে রাশিয়ার মাধ্যমে মুক্ত করা প্রয়োজন।

পরবর্তীতে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার উসকানিসহ বিভিন্ন অভিযোগে ইউক্রেনের একটি আদালত তার অনুপস্থিতিতেই ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।

জাতীয় টিভিতে কথা বলার সময় ইউক্রেনের সামরিক গোয়েন্দা মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে, তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর ক্ষুধা সংকটে গাজা

ইউক্রেনের অন্যান্য বিশ্বাসঘাতকদের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের দোসরদের এ ধরনের পরিণতি হবে। তবে হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা জানাননি তিনি।

বুধবার পৃথক ঘটনায় ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের একজন প্রক্সি আইনপ্রণেতা গাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন বলে রুশ তদন্তকারীরা জানিয়েছেন।

ওলেগ পপভ নামের ঐ মস্কোপন্থি আইনপ্রণেতা লুহানস্ক আঞ্চলিক সংসদে ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।এ ঘটনার আরও বিশদ বিবরণ না দিয়ে তদন্ত কমিটি বলছে, গাড়িতে একটি অজ্ঞাত ডিভাইসের বিস্ফোরণের পর নিহত হন তিনি।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা