সংগৃহীত
আন্তর্জাতিক

আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ২ মাস ধরে চালানো এখন পর্যন্ত এ হামলায় নিহত হয়েছেন ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এ আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

আরও পড়ুন: ফিলিপাইনে বাস খাদে, নিহত ১৭

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমানোর ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক চাপও বাড়ছে। ইসরায়েল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আত্মসমর্পণের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধ শেষ হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের আত্মসমর্পণ ও বন্দিদের প্রত্যাবর্তনের মাধ্যমে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন।

আরও পড়ুন: গাজায় একই পরিবারের ২২ জন নিহত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান এদিন সাংবাদিকদের জানান, ‘ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে ও বন্দিদের (গাজা থেকে) ফিরিয়ে দিতে হবে।’

ইসরায়েলি এ মুখপাত্র বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় অগ্রসর হচ্ছে। তার দাবি, ‘আমাদের বাহিনী (গাজার হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ারের (খান ইউনিসের) বাড়ি ঘেরাও করেছে ও লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করা।’

গেন্ডেলম্যান গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানও প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, ‘এখন যুদ্ধবিরতির এ আহ্বান গাজায় হামাসকে ক্ষমতায় রাখার আহ্বানের সমতুল্য। এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’

আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ১৭ হাজার

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ৪৬ হাজার মানুষ বেশি আহত হয়েছেন।

এসব নিহত ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৭ হাজার ১১২ জন শিশু ও ৪ হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়াও ভূখণ্ডটিতে প্রায় ৭ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা