সংগৃহীত
আন্তর্জাতিক

আটকে গেল যুদ্ধবিরতির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও বন্দিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে। যুক্তরাষ্ট্রের ভেটো (আমি মানি না) দেওয়ায় শেষ পর্যন্ত এই প্রস্তাবটি আটকে গেছে।

আরও পড়ুন: গণহত্যা প্রতিরোধে শক্তিকে কাজে লাগানোর আহ্বান

শুক্রবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় এ প্রস্তাবটি তোলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি উত্থাপন করলেও অন্তত ৯৭টি দেশ এর সহপৃষ্ঠপোষক ছিল। এই দিন ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩টি দেশ। যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিলে আটকে যায়।

আরব নিউজ বলছে, গাজায় সহিংসতা বন্ধ করতে অভূতপূর্ব আন্তর্জাতিক আহ্বানের মধ্যে ওয়াশিংটনের এ ভেটো আসলো। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড প্রস্তাবে ভেটো দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে জানিয়েছেন, প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে করে বাস্তবতা প্রতিফলিত হয়নি।

আরও পড়ুন: ইসিতে ৪৩১ জনের আবেদন

এদিকে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদকে অকার্যকর করে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি।

তিনি জানান, আবারও আমেরিকার কূটনীতি পোড়ামাটি নীতির প্রতি সমর্থন জানাল ও এই কারণে এই ধ্বংসযজ্ঞ। এছাড়া ওয়াশিংটন ‘সাধারণ বোধবুদ্ধির’ পরিচয় দিতেও ব্যর্থ হয়েছে। সূত্র : বিবিসি, আরব নিউজ

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা