সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইকোনমিক কো-অপারেশন (এপেক) অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে পৌঁছেছেন। সান ফ্রান্সিসকোর বে এরেনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

আরও পড়ুন: হামাসকে আত্মসমর্পণের আহ্বান

বুধবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে সম্মেলনে যোগ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শি’র।

প্রায় ৬ বছর পর যুক্তরাষ্ট্র সফরে এসেছেন শি জিনপিং। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এ চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও অন্যান্য মার্কিন প্রতিনিধিরা।

আরও পড়ুন: বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

বৈঠক সামনে রেখে বাইডেন জানিয়েছেন, আমাদের লক্ষ্য দ্বি-পাক্ষিক সম্পর্ক ঠিক রাখা। তিনি জানায়, আমরা চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি না। যা আমরা করার চেষ্টা করছি তাতে দু’দেশের সম্পর্ক আরও ভালো হবে। সান ফ্রান্সিসকোতে যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে এ কথা জানান তিনি।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) সান ফ্রান্সিসকোতে বাইডেন-জিনপিংয়ের এক বিবৃতিতে বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা