ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হামাসকে আত্মসমর্পণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে অবস্থান করা হামাসের যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: হামাসের পার্লামেন্ট দখলের দাবি

বুধবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে এ বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বার্তায় আইডিএফ বলছে, আল শিফা হাসপাতালে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েই অভিযান শুরু হয়েছে।

এর আগে সশস্ত্র গোষ্ঠী হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে- এমন অভিযোগ তুলে গাজার আল শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েলি স্থলবাহিনী। মঙ্গলবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ২ টা থেকে এ অভিযান শুরু করেন তারা।

আরও পড়ুন: শরণার্থী শিবিরে হামলা, নিহত ৩১

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক ডা. মুনির আল বুর্শ জানান, অভিযান শুরুর ১ ঘণ্টা আগে ইসরায়েলের স্থল বাহিনীর কর্মকর্তারা তার সাথে যোগাযোগ করেন। তারা বলেছিলেন, কিছুক্ষণ পরেই হাসপাতালটিতে অভিযান শুরু করা হবে।

এক টুইট বার্তায় হাসাপাতালের এ অভিযানকে ন্যায্য দাবি করে আইডিএফ জানায়, হাসপাতালটিকে অব্যাহতভাবে সামরিক প্রয়োজনে ব্যবহার করে আসছিল হামাস। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: ব্রিটিশ প্রশাসনে রদবদল

বার্তায় আরও বলা হয়, হামাসের এ কৌশল হাসপাতালের সুরক্ষিত মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। এর আগে বহুবার হাসপাতালের অপব্যবহার বন্ধের জন্য হামাসকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গাজা উপত্যকার বৃহত্তম এ হাসপাতালটিতে এখনো ৬৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে রয়েছেন কমপক্ষে ৫-৭ হাজার বেসামরিক ফিলিস্তিনি।

তারা ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমা বর্ষণে ঘরবাড়ি হারিয়ে হাসপাতাল কম্পাউন্ডে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: গাজা আর স্বাধীন অঞ্চল থাকবে না

বর্তমানে হাসপাতালটির ১ হাজারেরও বেশি ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী সেখানে আটকা পড়েছেন।

আল শিফা হাসপাতালে জ্বালানি ও ওষুধ সংকটের কারণে ২দিন আগেই চিকিৎসাসেবা বন্ধ হয়ে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীন রোগীদের মৃত্যু শুরু হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল চত্বরে ১৭৯ জন রোগীকে দাফন করা হয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা