ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে সুড়ঙ্গে ধস, আটকা ৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড প্রদেশে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে অন্তত ৩৬ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছেন।

আরও পড়ুন: কাশ্মিরে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

রোববার (১২ নভেম্বর) ভোরে ৫ টা থেকে ৬ টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এনডিআরএফ ও এসডিআরএফ-এর শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।

স্থানীয় পুলিশ ও উদ্ধার কাজে নিয়োজিত কর্তৃপক্ষ জানায়, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সিল্কিয়ারা ও দান্দলগাঁওয়ের মধ্যে ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গের প্রায় ২০০ মিটার ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন শ্রমিক আটকে রয়েছেন। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রদেশটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, ঘটনাটি জানার পর থেকেই আমি শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। এনডিআরএফ ও এসডিআরএফ ঘটনাস্থলে রয়েছে। সকলের নিরাপদে ফিরে আসার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করছি।

আরও পড়ুন: বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

টানেলের নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা এইচআইডিসিএল-এর শীর্ষ কর্মকর্তাদের বরাত ‍দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এএনআইকে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, এ ঘটনায় অন্তত ৩৬ জন টানেলে আটকা পড়েছেন। তাদের নিরাপদে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সিল্কিয়ারা টানেলটির একটি অংশ স্টার্টিং পয়েন্টের প্রায় ২০০ মিটার আগে ভেঙে গেছে। পুলিশ বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা