পুরনো ছবি
আন্তর্জাতিক

কিয়েভে ফের বিমান হামলা চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় দেড় মাসের বেশি সময় পর আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: কাশ্মিরে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

শনিবার (১১ নভেম্বর) ভোরে এ হামলা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কর্মকর্তারা জানান, গত ৫২ দিনের মধ্যে প্রথমবারের মতো রুশ বিমান হামলার শিকার হয়েছে কিয়েভ। এ সময় শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানান, শনিবার এ হামলার সময় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ এসব ক্ষেপণাস্ত্রকে আটকাতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন: বিষাক্ত মদ্যপানে ১৯ জনের মৃত্যু

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ হামলার সময় বাসিন্দাদের বিমান হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলার পর প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার কাছ থেকে খেরসনের মুক্তির প্রথমবার্ষিকী পালন করার সময় এ হামলা ঘটে।

শহরের বাসিন্দাদের সাথে কথা বলার সময় প্রেসিডেন্ট বিশ্বকে তাদের প্রতিরোধের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য ইউক্রেনীয়দের প্রশংসা করেন।

অপরদিকে কিয়েভ থেকে প্রায় ২৭৫ মাইল দূরে উপকূলীয় জেলা ওডেসাতে কমপক্ষে ২ টি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। অঞ্চলটির প্রশাসনের প্রধান ওলেগ কিপার বলেন, হামলায় ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ৯৬ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

আরও পড়ুন: আইসল্যান্ডে ২ দিনে ২২০০ ভূমিকম্প

এর আগে বুধবার (৮ নভেম্বর) কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ সময় অন্তত একজন নিহত হন। হামলার শিকার জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। সেটি কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রতিরক্ষা বাহিনীর জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে অ্যান্টি-রাডার মিসাইল দিয়ে হামলা করা হয়। এ হামলায় জাহাজটির ৪৩ বছর বয়সী হারবার পাইলট মারা যান। এছাড়া ৩ ফিলিপিনো ক্রু ও একজন বন্দর কর্মী আহত হন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা