সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ১০ মিনিটে ১ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি ১০ মিনিটে এক শিশুকে হত্যা করা হচ্ছে। এছাড়া গাজার কোনো জায়গাই নিরাপদ নয় বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন : গাজায় হাসপাতালে হামলা, নিহত ১৩

শনিবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয়রা জানিয়েছে, গাজায় হাসপাতালগুলো ইসরায়েলি বাহিনীর প্রধান টার্গেটে পরিণত হয়েছে। শুক্রবার থেকে আল-শিফাসহ চারটি হাসপাতাল ঘিরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, আল শিফার নিচে হামাস তাদের কমান্ড সেন্টার তৈরি করেছে। যদিও হামাস এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন : জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, বর্তমানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, গাজার ৩৬ টি হাসপাতালের অর্ধেক এবং ভূখণ্ডটির প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশই এখন অকেজো। নাগালের বাইরে চলে গেছে বাকি সক্রিয় হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো।

আরও পড়ুন : চিকুনগুনিয়া টিকার অনুমোদন

নিরাপত্তা পরিষদকে টেড্রোস বলেন, গাজার হাসপাতালের করিডোর পর্যন্ত আহত, অসুস্থ, মৃত ব্যক্তিদের ভিড়ে ভরে গেছে। মর্গ উপচে পড়ছে।

এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় নিহত সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার। উপত্যকাটিতে হামলার তীব্রতা বাড়ায় গেল দুদিনে গাজার উত্তর থেকে দক্ষিণে সরে গেছে এক লাখের বেশি ফিলিস্তিনি। সরে পড়া বাসিন্দারা হাসপাতালসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। জাতিসংঘ বলছে, ইসরায়েলি হামলায় উত্তর গাজা নরকে পরিণত হয়েছে।

আরও পড়ুন : ১১ হাজার ফিলিস্তিনি নিহত

এদিকে, গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া অঞ্চলটিতে যুদ্ধ বিরতি হলে ইসরায়েল উপকৃত হবে বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ অন্যান্য দেশের নেতারা এই যুদ্ধবিরতির আহ্বানে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন ম্যাঁখো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা