সংগৃহীত
আন্তর্জাতিক

জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এক ব্রিফিংয়ে বলেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পাশাপাশি তাতে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: আমাদের দেখা হতো কারাগারে

বৃহস্পতিবার (৯ নভেস্বর) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্যাটেলকে প্রশ্ন করেন, ‘আমার কেবল এক লাইনের প্রশ্ন রয়েছে; সেটি হলো বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। সেই দাবির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা।

জবাবে বেদান্ত প্যাটেল জানান, ‘আমি নিশ্চিত যে গতকাল বা তার আগের দিন কিংবা তারও আগে আমি এ প্রশ্নের উত্তর দিয়েছি।’

উত্তরে ঐ সাংবাদিক বলেন, ‘আপনি সঠিক। এ রকম একটি প্রশ্ন আগেও করা হয়েছিল ও আপনি উত্তর দিয়েছিলেন যে, অন্য সবার মতো যুক্তরাষ্ট্রও চায় যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

সাংবাদিক : কিন্তু আমার প্রশ্ন হলো, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আপনারা সমর্থন করছেন কি না? হ্যাঁ অথবা না।

আরও পড়ুন: নির্বাচনই গণতন্ত্রের বাহন ও প্রাণ

বেদান্ত প্যাটেল : আমি যা বলেছি তা আপনারা আগেও শুনেছেন; আবারও বলছি, কোনো নির্দিষ্ট সরকার বা রাজনৈতিক দল কিংবা প্রার্থীকে আমরা সমর্থন করছি না। আর যদি নির্বাচনের কথা আসে, সেক্ষেত্রে আমরা বলব- আমরা আশা করছি এমন একটি নির্বাচন, যেটি হবে অবাধ, সুষ্টু ও যেখানে দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফল ঘটবে। এটাই আমাদের লক্ষ্য।

যুক্তরাষ্ট্র এ ব্যাপারটিকে কীভাবে মূল্যায়ন করছে— জানতে চাওয়া হয় বৃহস্পতিবারের ব্রিফিংয়ে।

উত্তরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র জানান, ‘গত বছর আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বছর উদযাপন করেছি। বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে আমরা বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তাসহ সম্ভাব্য ও কার্যকর সব খাতে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে চাই।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা