র প্রেসিডেন্ট ওগেছেন। ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ অংশ নেওয়ার পাশাপাশি পুতিন তার ‘প্রিয় বন্ধু’ শি য়ের সঙ্গেও দেখা করবেন।
আন্তর্জাতিক

চীনে গেলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন। ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পুতিন তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সঙ্গেও দেখা করবেন।

আরও পড়ুন: ইসরায়েল যাচ্ছেন বাইডেন

মঙ্গলবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে অবকাঠামো-সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই শীর্ষ সম্মেলনে বৈশ্বিক গণমাধ্যমের নজর খুব কমই রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন মঙ্গলবার তার ‘প্রিয় বন্ধু’ শি জিনপিংয়ের সাথে দেখা করতে চীনে পৌঁছেছেন। ১৭-১৮ অক্টোবর বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ও পুতিন এই সম্মেলনেও অংশ নেবেন।

এএফপি বলছে, ১৩০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে মঙ্গলবার শুরু হতে যাওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরামে অংশ নিতে চীন। এশীয় পরাশক্তি এ দেশটির আশা, এই সম্মেলন বেইজিংয়ের আন্তর্জাতিক অবস্থানকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

আরও পড়ুন: গাজায় বিমান হামলা বন্ধ

এদিকে সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রেসিডেন্ট পুতিন তালিকার শীর্ষে রয়েছেন ও ইউক্রেনে আক্রমণের জেরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মধ্যে পড়ার পর বড় কোনও বৈশ্বিক শক্তিধর দেশে এটিই পুতিনের প্রথম সফর।

বার্তাসংস্থা জানিয়েছে, পুতিন তার কমিউনিস্ট প্রতিবেশীর সাথে শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করার মিশনে রয়েছেন। চীনের কাছে দিনে দিনে মস্কো ক্রমবর্ধমানভাবে ছোট অংশীদারে পরিণত হচ্ছে। ক্রেমলিন বলছে, বুধবার এই দুই নেতা বিআরআই ফোরামের ‘সাইডলাইনে’ দেখা করবেন।

এই সম্মেলন মূলত এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য পাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলমান। পরিস্থিতি যেটিই হোক চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চাইছে রাশিয়া। আর এই লক্ষ্য নিয়েই জিনপিংয়ের সাথে দেখা করতে যাচ্ছেন পুতিন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা