ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় বিমান হামলা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল বিমান বাহিনী অবশেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করেছে।

আরও পড়ুন : গাজা দখল হবে ‘মস্ত বড় ভুল’

সোমবার (১৬ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা গাজায় বিমান হামলা স্থায়ীভাবে বন্ধ হয়েছে কি না, সেটি নিশ্চিত করেনি। গাজায় ইসরায়েলের অভিযান শুরু করার কথা বলা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তেল আবিব।

এদিকে ইসরায়েল-হামাসের সংঘাতে নিহতের সংখ্যা ৩৮০০ ছাড়িয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত ছাড়িয়েছে ১০৪০। অপর দিকে ইসরায়েলের বিমান হামলায় ২৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর মধ্যে তারা বেশ কিছু ইসরায়েলের নাগরিককে বন্দি করেছেন। হামাসকে, প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন : রয়টার্সের সাংবাদিক হত্যা করল ইসরাইল

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রথম দিন থেকে গাজায় বিমান হামলা শুরু করেছিল। ১৯৫৩ সালের পর এত বড় মাত্রার সংঘাত চলছে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা