ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ফুরিয়ে আসছে হাসপাতালের জ্বালানি

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার হাসপাতালগুলোতে দ্রুত জ্বালানি ফুরিয়ে আসছে। বর্তমানে সেখানকার বিভিন্ন হাসপাতালে যে পরিমাণ জ্বালানি আছে, তাতে আর মাত্র ২৪ ঘন্টার মতো সেবা দেওয়া যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

আরও পড়ুন: হামাস-ইসরায়েল যুদ্ধে নিহত ৩৮০০

সম্প্রতি বেশ কয়েকটি ত্রাণ সংস্থা জ্বালানি, পানি ও মানবিক সহায়তা প্রদানের জন্য গাজায় প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানোর পরই জাতিসংঘ এ বিষয়ে সতর্ক করল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় তাদের এক ওয়েবসাইটে সতর্ক করেছে, এ গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের পর থেকে জেনারেটরই ছিল সেখানে একমাত্র ভরসা। জেনারেটর বন্ধ হয়ে গেলে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

আরও পড়ুন: হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত ১

সোমবার (১৬ অক্টোবর) দিনের শুরুতে গাজায় ডক্টরস উইদাউট বর্ডারসের কর্মরত ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা সতর্ক করেন, লোকজনকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম তাদের কাছে নেই।

এর আগে বুধবার (১১ অক্টোবর) জ্বালানির অভাবে অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে অন্ধকারে ডুবে যায় হামাস নিয়ন্ত্রিত এলাকাটি।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রস্তাব

এ দিন স্থানীয় সময় দুপুর ২ টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার চূড়ান্ত সতর্ক বার্তা পান বাসিন্দারা। এর মাত্র ১ ঘণ্টা পরই অন্ধকার হয়ে যায় সেখানকার সব কিছু।

উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল।

আরও পড়ুন: আল জাজিরা বন্ধ করতে চাইছে ইসরায়েল

এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্ট ঘোষণা দেন, গাজাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পাশপাশি খাদ্য বা জ্বালানি কোনো কিছুই অঞ্চলটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। গাজার ওপর ইসরায়েলের সর্বাত্মক এ অবরোধকে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক বলেন, গাজার মানবিক পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। সর্বাত্মক অবরোধ আরোপের ফলে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা