ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ফিলিস্তিনের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো সহিংসতার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রস্তাব উত্থাপনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

আরও পড়ুন: আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল নিরাপত্তা পরিষদে এ প্রস্তাব উত্থাপন ও এর ওপর ভোটগ্রহণ হবে।

এর আগে শনিবার (১৪ অক্টোবর) জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি রয়টার্সকে বলেন, শুক্রবার (১৩ অক্টোবর) এ প্রস্তাবের খসড়া অনুলিপি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ৩ টার দিকে এক পৃষ্ঠার সেই লিখিত প্রস্তাবটির ওপর ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: আল জাজিরা বন্ধ করতে চাইছে ইসরায়েল

প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ও ফিলিস্তিনে বেসামরিক লোকজনকে হত্যায় নিন্দার পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরায়েল ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্তিসহ মানবিক সহায়তা করিডোর গঠন এবং বেসামরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সেফ প্যাসেজের দাবিও করা হয়েছে।

তবে রাশিয়ার এ প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনের নাম উল্লেখ করা হলেও হামাসের নাম সরাসরি নেওয়া হয়নি।

জাতিসংঘের নিয়মানুযায়ী, নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ন্যূনতম ৯ সদস্য রাষ্ট্র যদি প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন যদি ভেটো বা আপত্তি না জানায়, সেক্ষেত্রে প্রস্তাবটি পাস হয়ে যাবে।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের চিন্তা বাদ

প্রেসঙ্গত, প্রায় ২ বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার পর গত ৭ অক্টোবর ভোরে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়ে হামাস।

সূর্য ওঠার আগেই দেশটির দক্ষিণাংশের সীমান্ত বেড়া বুলডোজার দিয়ে ভেঙে ঐ ভূখণ্ডে প্রবেশ করে শত শত হামাস যোদ্ধা।

তাদের এ হামলায় প্রথম দিনেই নিহত হয়েছেন কয়েকশ ইসরায়েলিসহ অন্যান্য দেশের নাগরিক, যাদের অধিকাংশই বেসামরিক। এছাড়া দেড় শতাধিক মানুষকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস। ঐ জিম্মিদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ

তবে প্রাথমিক গোয়েন্দা তথ্য ও প্রস্তুতির অভাবে হামলার শুরুর দিকে কিছুটা অপ্রস্তুত থাকলেও অল্প সময়ের মধ্যে তা কাটিয়ে পূর্ণ শক্তিতে যুদ্ধের ময়দানে নামে ইসরায়েল।

আক্রমণের প্রথম দিন থেকেই তারা গাজায় বিমান হামলা শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, শিগগিরই বিমান অভিযান বন্ধ করে গাজায় স্থল অভিযান শুরু হবে। এ অভিযানের চুড়ান্ত প্রস্তুতির কাজও শেষ হয়ে এসেছে।

স্থল অভিযান পরিচালনার জন্য গাজার বেসামরিক লোকজনকে উপত্যকার দক্ষিণ দিকে মিসর সীমান্তে চলে যাওয়ার নির্দেশন দিয়েছে তারা।

আরও পড়ুন: একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা

রোববার (১৫ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গত এক সপ্তাহে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা পৌঁছেছে ২৩২৯ জনে।

এছাড়া এ পর্যন্ত আহত হয়েছেন ৮৭১৪ জন। এই হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী রয়েছেন।

গাজা ছাড়াও ফিলিস্তিনিদের পশ্চিম তীরেও সংঘাত চলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হাতে পশ্চিম তীরে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ১১০

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা