ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১ নাগরিক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রস্তাব

রোববার (১৫ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের চিকিৎসকরা জানিয়েছেন, লেবাননের আয়তা-আ-শাব এলাকার সীমান্তের অপরপাশের ইসরায়েলের শটুলা কৃষি খামারে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ১ নাগরিক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানান, হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে গোলাবর্ষণ করা হয়েছে। সেই সাথে লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডের ৪ কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনী এ সব এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করেছে ।

আরও পড়ুন: আল জাজিরা বন্ধ করতে চাইছে ইসরায়েল

৩ টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করে জানায়, লেবাননের দক্ষিণের কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েল।

রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ৪ কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। যার ফলে ঐএলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত থাকবে।

আইডিএফ বলছেন, উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্রমাগত রকেট হামলা, অনুপ্রবেশের চেষ্টা ও উত্তেজনার পর নিরাপদ অঞ্চল ঘোষণা করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। সীমান্তের ২ কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন, তাদের বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় স্থল অভিযান ইসরাইলের

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলের মোশাভ এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তীতে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময়ের পর সীমান্তের ঐ শহরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিএফ ইসরায়েলের উত্তরাঞ্চলের ইফতাচ, মেনারা, মায়ান বারুচ, মিসগাভ আম, ইয়েরন, বার’আম, জিভন, ড্যান, দাফনা, স্নির এবং কাফার হাগিলাদির পাশাপাশি কিবুতজিমের বাসিন্দাদেরও রোববার সকালে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা