আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের চিন্তা বাদ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব হামাসের সাথে সংঘাত শুরুর পর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা স্থগিত করেছে।

আরও পড়ুন : গাজা ছাড়ার সময় হামলা, নিহত ৭০

শুক্রবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে দ্রুত পরিবর্তনের ইঙ্গিতে রিয়াদ সহিংসতা বৃদ্ধি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

সাম্প্রতিক পরিস্থিতি সৌদি আরবকে ইরানের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

দুটি সূত্র রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা পিছিয়ে দিচ্ছে রিয়াদ।

আরও পড়ুন : গাজায় শরণার্থী ক্যাম্পে হামলায় নিহত ৪৫

ইসরায়েল-হামাস সংঘাত শুরুর আগপর্যন্ত ইসরায়েল ও সৌদি আরব উভয় পক্ষের নেতারাই বলে আসছিলেন, তারা এমন একটি চুক্তির দিকে অগ্রসর হচ্ছেন যা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে পারে।

কিন্তু গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ চালায় হামাস। এরপর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এ পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।

সৌদি আরব এ সংঘাতের জেরে ইসরায়েলের সাথে সম্পর্কন্নয়নের চিন্তা বাদ দিয়েছে।

আরও পড়ুন : ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ৩২০০

রিয়াদের একটি সূত্র বলেছেন, সৌদি আরব আপাতত কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না এবং আলোচনা ফের শুরু হলে তাতে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি ছাড়ের বিষয়টিকে বড় অগ্রাধিকার দিতে হবে।

এ ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা